০১. কম্পিউটার ব্যবহার করে শ্রেণি কক্ষে পাঠ দান করা হয়।
০২. আধুনিক তথ্য প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দক্ষ, অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা পাঠ দান করা হয়।
০৩. সি.সি ক্যামেরা ও সাউন্ড সিস্টেম দ্বারা শ্রেণি কক্ষ সার্বক্ষণিক পর্যবেক্ষণ।
০৪. শিক্ষার্থী ও শিক্ষক অনুপাত ১০:১ । প্রতি শ্রেণিতে ছাত্র-ছাত্রী সংখ্যা ২০-২৫ জন।
০৫. বাংলা, ইংরেজী, যথোপযোগী সহ-পাঠ্যক্রম ছাড়াও আরবী এবং ধর্মীয় শিক্ষাদানের ক্ষেত্রে গুরুত্ব দেয়া হয়।
০৬. শিক্ষার্থীর প্রতিভা বিকাশে সৃজনশীল পদ্ধতির ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পাঠদান।
০৭. ইংরেজী Foundation গড়া, কথোপকথন, সাধারণ জ্ঞান ও প্রযুক্তি জ্ঞান সমৃদ্ধ করার লক্ষ্যে ব্যবস্থা গ্রহণ করা হয়।
০৮. শ্রেণিকক্ষেই পাঠসমূহ সম্পূর্ন করা হয় ফলে আমাদের কোন শিক্ষার্থীকে প্রাইভেট পড়তে হয় না। অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীদেরকে সনাক্ত করে স্পেশাল কেয়ারে এগিয়ে নেয়া হয়। নির্ধারিত ক্লাস শেষে এসএসপি ও ফিডব্যাক ক্লাস। যার জন্য কোচিং বা প্রাইভেট পড়তে হয় না।
০৯. ক্লাস রুমে মাল্টিমিডিয়া প্রজেক্টর সহ আধুনিক শিক্ষা উপকরণের ব্যবহার এবং সুসজ্জিত ও আধুনিক শ্রেনিকক্ষ। মাল্টিমিডিয়া সম্বৃদ্ধ ক্লাসরুম হওয়ায় সাংস্কৃতিক বিষয়ে ছাত্র-ছাত্রীদের বিশেষ প্রশিক্ষনের মাধ্যমে বিভিন্ন বিষয়ে পারদর্শী করে গড়ে তোলা হয়।
১০. শিক্ষার্থীর স্কুলে অনুপস্থিতি, ফলাফল ও বাসায় লেখাপড়ার বিষয়ে অভিভাবকদের সাথে ফোনে বা সরাসরি নিয়মিত যোগাযোগ করা হয়।
১১. বছরের শুরুতেই একাডেমিক ক্যালেন্ডার প্রদান করা হয় এবং ক্যালেন্ডার অনুযায়ীই সমস্ত কার্যক্রম পরিচালিত হয়। ক্যালেন্ডার অনুযায়ী ক্লাস, পরীক্ষা ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়। রাজনৈতিক সমস্যা ও প্রাকৃতিক দুর্যোগে কলেজ বন্ধ থাকলে শুক্রবার ও অন্যান্য বন্ধের দিন মেক-আপ ক্লাস বা পরীক্ষা নেয়া হয়।
১২. বার্ষিক ও টার্ম পরীক্ষা ছাড়াও সাপ্তাহিক ও মাসিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। সাপ্তাহিক ও মাসিক পরীক্ষার জন্য আলাদা কোন ফি (টাকা) নেওয়া হয় না।
১৩. নিয়মিত মাসিক অভিভাবক সভায় পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ভাল ফলাফলের জন্য উৎসাহ মূলক পুরস্কার প্রদান করা হয়।
১৪. শিশু পাঠকদের উপযোগী আধুনিক তথ্য ও শিশুতোষ বই সমৃদ্ধ লাইব্রেরী রয়েছে।
১৫. প্রতিশ্রুতি কালচারাল একাডেমির মাধ্যমে কালচারাল অনুষ্ঠান যেমন- নাচ, গান, আবৃত্তি, চিত্রাংকন প্রতিযোগীতার মাধ্যমে শিক্ষার্থীর মননশীলতা বিকাশের সুযোগ রয়েছে। এছাড়া বিভিন্ন দিবসে ছাত্রছাত্রীদের অংশগ্রহনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, গণেসচেতনামূলক র্যালি ও সেমিনারে অংশগ্রহণের সুযোগ।
১৬. শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের ক্ষেত্রে রাজশাহী সহ সারা দেশে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহনের সুযোগ।
১৭. ছাত্র-ছাত্রী এবং শিক্ষক মন্ডলীকে ধর্মীয় ও ইসলামের মৌলিক নির্দেশাবলী মেনে চলতে হয়।
১৮. ছাত্র-ছাত্রীদের মেধা বিকাশের জন্য মাসিক দেওয়ালিকা পত্রিকা রয়েছে যাতে করে শিক্ষার্থী তাদের লেখালেখি অভ্যাস আমূল পরিবর্তন হয়।
১৯. অভিভাবক সভায় তাদের মতামতকে গুরুত্বের সহিত বিবেচনা করা হয়।