দুইটি কথা

শিক্ষার আলো মানুষের মনকে আলোকিত করে, বিকশিত করে মানবিক গুণাবলীকে। প্রত্যেক ভালো মানুষের মধ্যে এ মানবিক গুণাবলী থাকা অত্যাবশ্যক। মানবিক গুণাবলী অর্জনের একটি অন্যতম মাধ্যম হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান।
মানসম্মত পাঠদান পদ্ধতি, শৃঙ্খলাবদ্ধতা, আধুনিক, নৈতিক গুণাবলী অর্জনের সুযোগ রয়েছে এ শিক্ষা প্রতিষ্ঠানে। একটি শিক্ষা প্রতিষ্ঠানে আদর্শ শিক্ষক থাকলে সে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মানবিক গুণাবলী বিকশিত হবেই। প্রতিশ্রুতি স্কুল এন্ড কলেজ এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে লেখাপড়ার মান অক্ষুন্ন রাখতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে। এখানে রয়েছে আধুনিক সকল শিক্ষা উপকরণের সমাবেশ।
নিয়মশৃঙ্খলার যথাযর্থ প্রয়োগ ছাড়াও রয়েছে নিবেদিত ও অভিজ্ঞ শিক্ষক। ফলে প্রতিশ্রুতি স্কুল এন্ড কলেজ একজন শিক্ষার্থীকে ভালো গুণে গুণান্বিত করে সত্যিকারে আলোকিত মানুষ গড়তে পরিপূর্ণভাবে সক্ষম। আমাদের বিশ্বাস দেশের আর্থ-সামাজিক উন্নয়নে এবং দেশ ও জাতির কল্যাণে সুনাগরিক গড়তে প্রতিশ্রুতি স্কুল এন্ড কলেজ সক্ষম হবে। তাই সকল অভিভাবককে আহ্বান জানাই ছেলেমেয়েকে সুশিক্ষিত করে আলোকিত ও সুনাগরিক হিসাবে গড়ে তুলতে। একই সাথে সম্মানিত অভিভাবকদের নিকট অনুরোধ আপনাদের সন্তানদের প্রতিশ্রুতি স্কুল এন্ড কলেজের মতো একটি শিক্ষা প্রতিষ্ঠানের সংস্পর্শে এনে দিন। আমরা আপনাদেরকে উপহার দেবো একটি সুসন্তান, সুনাগরিক ও আলোকিত মানুষ।