ভর্তি সংক্রান্ত তথ্য

বিস্তারিত পড়ুন

আসসালামু আলাইকুম।
প্রতিশ্রুতি স্কুল এন্ড কলেজ এর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ১৯৮৭ সালে শিশু শিক্ষায়, সঠিক দিক নির্দেশনা নিয়ে “প্রি-ক্যাডেট কিন্ডার গার্টেন” রাজশাহী শহরে নব-জাগরণ সৃষ্টি করেছিল। দিন বদলের সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে শিক্ষা পদ্ধতি, মান বন্টন ও ফলাফল প্রদান পদ্ধতি। সেই দিকটা লক্ষ্য রেখে পরিবর্তন নিয়ে নতুন উদ্যমে সম্পূর্ন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আমরা শুর” করি প্রতিশ্র”তি ইন্টারন্যাশনাল স্কুল। এই ধারাবাহিকতায় ২০১৪ শিক্ষাবর্ষ থেকে রাজশাহীর পবা উপজেলায় বায়া বাজার (সোনালী ব্যাংক এর উত্তর দিক ) এ প্রতিশ্র”তি স্কুল এন্ড কলেজ যাত্রা শুর” করেছে।
শিক্ষকদের স্ব-উদ্যোগে প্রণীত পাঠ পরিকল্পনা, একাডেমিক ক্যালেন্ডার, সমৃদ্ধ লাইব্রেরি, কম্পিউটার তথা প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে শিক্ষা ব্যবস্থার সকল সুবিধা রয়েছে প্রতিশ্র”তি স্কুল এন্ড কলেজে। এখানে পাঠরত শিক্ষার্থীর অভিভাবককে অতিরিক্ত অর্থ বা সময় ব্যয় করে প্রাইভেট শিক্ষকের দ্বারস্থ হতে হয় না। এখানকার অভিজ্ঞ ও প্রশিক্ষিত শিক্ষকমন্ডলী; যারা অতন্দ্র প্রহরীর মতো শিক্ষার্থীদের শিক্ষা দানে সদা সচেষ্ট। শুধু ফলাফলই নয়, শিক্ষা ও মননশীলতা বিকাশের এক অনন্য দৃষ্টান্ত স্থাপনে সচেষ্ট।
আমরা বিশ্বাস করি, আমাদের লক্ষ্য যদি অটুট থাকে, এর সাথে আপনাদের অকুন্ঠ সমর্থন যদি আমরা পাই, প্রতিশ্র”তি স্কুল এন্ড কলেজ দেশ ও জাতির কল্যাণে এক অনন্য মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বিশ্বের মানুষ চিনবে এবং জানবে। আমরা, আপনারা , স্নেহের শিক্ষার্থীরা সত্যিই গর্ববোধ করবো প্রতিশ্র”তি স্কুল এন্ড কলেজের একজন সদস্য হিসেবে। পরিশেষে নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়ার দৃঢ় অঙ্গীকার সফল করার লক্ষ্যে আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি।